ক্রিকেটখেলাধুলা

মানসিক অসুস্থতায় ক্রিকেট থেকে ছুটি নিলেন ম্যাক্সওয়েল

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়া অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মানসিক অসুস্থতায় ‘কিছুদিনের জন্য’ ক্রিকেট থেকে ছুটি নিলেন তিনি।

অস্ট্রেলিয়ান টিমের মনোবিদ মাইকেল লয়েড জানান, দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলে কিছুদিন ক্রিকেটের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল। ক্রিকেট অস্ট্রেলিয়াও তার এই সিদ্ধান্ত মেনে নিয়েছে।

মানসিক অসুস্থতার কোনও প্রভাব দেখা যায়নি ম্যাক্সওয়েলের সবশেষ দুই ম্যাচের পারফরম্যান্সে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ২৮ বলে করেন ৬২ রান, দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের জয়ে ব্যাট করতে হয়নি তাকে।

বুধবারের ওই ম্যাচ শেষে নিজের সমস্যার কথা সাপোর্ট স্টাফদের খুলে বলেন ৩১ বছর বয়সী অলরাউন্ডার। ক্রিকেট অস্ট্রেলিয়ার পূর্ণ সমর্থনে এই ছুটি পেয়েছেন ম্যাক্সওয়েল।

সংশ্লিষ্ট খবর

Back to top button