অন্যান্যআন্তর্জাতিকবাংলাদেশমধ্যপ্রাচ্য
ভূমধ্যসাগর থেকে ১৭১ বাংলাদেশীসহ ২০০ অভিবাসীকে উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ১৭১ বাংলাদেশীসহ ২০০ অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। উদ্ধারকৃতদের রাজধানী ত্রিপলীর উপশহর জানজুর এবং আবু সেলিম ডিটেনশন সেন্টারে হস্তান্তর করা হয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩০ অক্টোবর দিবাগত রাতে লিবিয়া উপকূল থেকে নৌকায় করে ইউরোপ যাত্রাকালে তাদের উদ্ধার করা হয়।পরে,তাৎক্ষণিকভাবে দূতাবাস হতে দেশটির অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থার সাথে যোগাযোগ করে ডিটেনশন সেন্টার দুইটি পরিদর্শন এবং উদ্ধারকৃত বাংলাদেশী নাগরিকদের সাক্ষাৎকারের অনুমতি গ্রহণ করা হয়।
উদ্ধারকৃত বাংলাদেশিদের দেশে প্রেরণসহ সকল প্রকার আইনগত সহায়তা প্রদানের জন্য লিবিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সাথে যোগাযোগ রাখছে দূতাবাস।



