আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি দিয়েছে দেশটি। জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
তবে, সরে যাওয়ার বিষয়টি কার্যকর হতে এক বছর সময় লাগবে। বিশ্বের তাপমাত্রা রোধে ২০১৫ সালে প্যারিসে জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করে ১৮৮টি দেশ। চুক্তিতে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার সিদ্ধান্ত হয়।
যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এতে স্বাক্ষর করেছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই এই চুক্তির বিরোধিতা করে আসছিলেন ট্রাম্প। ২০১৬ সালের ৪ঠা নভেম্বর যুক্তরাষ্ট্রসহ অন্যদেশগুলো আনুষ্ঠানিকভাবে যোগ দেয়ার মধ্য দিয়ে চুক্তিটি আইনে পরিণত হয়। ২০১৭ সালের পহেলা জুন এই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন ট্রাম্প।



