ক্রিকেটখেলাধুলা

সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। তবে সিরিজ জিততেই হবে, এমন চাপ নিতে চান না টাইগার ক্রিকেটাররা। কোনো ভুলে এমন সুযোগ হারাতে চায় না টিম বাংলাদেশ।

ফলাফল নিয়ে চিন্তা-দুশ্চিন্তা বাদ দিয়ে সিরিজেই মনোযোগ মাহমুদুল্লাহ বাহিনীর। গুজরাটের রাজকোটে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি। বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণিঝড় মাহা।

দিল্লী জয়ের পর এবার রাজকোটে, রাজ্য জয়ের মিশন বাংলাদেশের সামনে। ভারতের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি জিতে ফুরফুরে মেজাজে মাহমুদউল্লাহ বাহিনী।

ভারতের মাটিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো যেখানে রীতিমত নাস্তানাবুদ হয়, সেখানে বুক চিতিয়ে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জয়ের ছক আঁকছে টিম টাইগার্স।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে সফরকারীরা। তাইতে সিরিজ জয়ের লক্ষ্যে বৃহস্পতিবার মাঠে নামছে দু’দল। এদিকে স্বাগতিকরা চায় খেলায় ফিরতে। এর জন্য যেকোনো মরণ কামড় দিতে প্রস্তুত রোহিত শর্মার দল।

ম্যাচের চেয়েও বড় ফোকাস সাইক্লোন মাহা’কে নিয়ে। ধীরে ধীরে আরো শক্তিশালী হচ্ছে এটি। আরব সাগরের উপরে অবস্থান করা ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে গুজরাট উপকূলে।

ফলে শঙ্কা বেড়েছে দু’দলের মাচ মাঠে গড়ানো নিয়ে। তবে প্রতিকূলতার মাঝেও যথা সময়ে ম্যাচ আয়োজন করতে চায় আয়োজকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button