
সিনেমা বানাতে গিয়ে হোটেল বয় হয়ে যাওয়া চলচ্চিত্র পরিচালক অরণ্য পলাশকে সহায়তা দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ তার পক্ষ থেকে এক লাখ টাকা হস্তান্তর করেন।
এসময় তথ্যমন্ত্রী বলেন, অরণ্য পলাশের চলচ্চিত্র ‘গন্তব্য’ যেন মুক্তি পেতে পারে সেজন্য চলচ্চিত্র অনুদান কমিটির সাথেও আলোচনা করা হবে।
তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মিজান-উল-আলম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক অরণ্য পলাশ ও তার নির্মিত ‘গন্তব্য’ চলচ্চিত্রের প্রযোজক এলিনা শাম্মী এসময় উপস্থিত ছিলেন।



