
ওমান ফিল্ম অ্যান্ড থিয়েটার সোসাইটির আয়োজনে ২০২০ সালের ২৪-২৯ মার্চ পর্যন্ত বসতে যাচ্ছে ‘১১তম আন্তর্জাতিক মাসকট চলচ্চিত্র উৎসব’।
এই চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫টি সিনেমা। সম্প্রতি প্রকাশিত তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে।
১১তম আন্তর্জাতিক মাসকট চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে অংশ নেওয়া সিনেমার তালিকায় আছে তৌকির আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’, প্রদীপ ঘোষ পরিচালিত ‘শাটল ট্রেন’, অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ এবং নুহাশ হুমায়ুনের ‘ইতি, তোমারই ঢাকা’।
উৎসবে বিভিন্ন দেশের ১১৫টি সিনেমা প্রদর্শীত হবে। উপস্থিত থাকবেন জাপানি তারকা কিতারো, বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা এবং নির্মাতা ঘাসন মাসউদ।
নূর / বাংলা টিভি



