
ইয়ুন মরগান ও ডেভিড মালানের ব্যাটিং ঝড়ে নিউজিল্যান্ডকে ৭৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড।
নেপিয়ারে চতুর্থ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ৫৮ রানে দুই উইকেট হারায় ইংল্যান্ড। তৃতীয় উইকেটে ১৮২ রানের জুটি গড়েন ইয়ুন মরগান ও ডেভিড মালান।
দেশের হয়ে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন অধিনায়ক মরগান। অপরপ্রান্তে মালানের হার না মানা ১০৩ রানের ইনিংসে ৩ উইকেটে ২৪১ রান গড়ে ইংলিশরা।
বিশাল লক্ষ্যে শুরু থেকেই আগ্রাসী ছিলো নিউজিল্যান্ড। কলিন মুনরোর সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে বিদায় নেন মার্টিন গাপটিল। এরপর পার্কিনসনের স্পিনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা।
শিকার করেন চার উইকেট। ১৬৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। অকল্যান্ডে আগামী রোববার সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
শুদ্রক, বাংলা টিভি



