ক্রিকেটখেলাধুলা

৪৭ রানে ওয়েস্ট ইন্ডিজের জয়

আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়দের দেয়া ২৪৮ রানের টার্গেটে খেলতে নেমে ২০০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

শনিবার লখনৌতে, শাই হোপ এভিন লুইসের ৯৮ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে উইন্ডিজ। হোপ ৪৩ এবং লুইস করেন ৫৪ রান। এরপর ছন্দপতন ঘটে সফরকারীদের।

সপ্তম উইকেটে রোমারিও শেফার্ডের সঙ্গে ৫০ রানের জুটিতে দলীয় স্কোর দুইশ পার করেন নিকলাস পোরান। ম্যাচসেরা ৬৭ রান করেন পোরান। আফগানদের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন নাভিন উল হক।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৯ রানে ৫ উইকেট হারায় আফগানিস্তান। ৫৬ রানের ইনিংস খেলে দলকে টেনে তোলার চেস্টা করেন নাজিবউল্লাহ জাদরান। তার বিদায়ে ফিকে হয়ে যায় স্বাগতিকদের জয়ের আশা।

২৩ রানের মধ্যে শেষ পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখিয়ে সফরকারীদের জয় উপহার শেলডন কট্রেলের এবং হেউডেন ওয়ালশ।

শুদ্রক, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button