
খেলার শুরতেই প্রথম ওভারে শফিউলের বলে ৩ রানের ব্যবধানে ভারতীয় ব্যাটসম্যান রহিত শর্মাকে সাজঘরে ফিরে যেতে হয়। এরপর শফিউলের আরেকটি লক্ষ্যভেদে ৩৬ রানে শেখর ধাওয়ানকেও ফিরতে হয় প্যাভিলিয়নে।
টি টোয়েন্টি সিরিজে শিরোপা নিশ্চিতের অঘোষিত ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এটি যেমন স্বাগতিকদের জন্য সম্মান বাঁচানোর লড়াই, ঠিক তেমনি সফরকারীদের জন্য ইতিহাস গড়ার ঢাকার সময়। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়েছে ম্যাচটি।



