অর্থনীতিআন্তর্জাতিকএশিয়াবিশ্ব বানিজ্য

মালদ্বীপে পেঁয়াজ রপ্তানি করছে ভারত

পেঁয়াজের ঘাটতি দেখিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে ভারত। তবে ঘাটতির অজুহাতে বাংলাদেশকে পেঁয়াজ না দিয়ে মালদ্বীপে রপ্তানি করছে ভারত।-জাগো নিউজ

মালদ্বীপে নিযুক্ত ভারতীয় মিশন রোববার এক টুইট বার্তায় জানায়, ‘আমরা আমাদের বন্ধু মালদ্বীপকে আশ্বস্ত করতে চাই যে, টানা দাম বৃদ্ধি ও দেশে এক লাখ টন পেঁয়াজের ঘাটতি থাকা সত্ত্বেও মালদ্বীপে পেঁয়াজ রপ্তানি করতে চায় ভারত।’

এদিকে ভারতকে নিজেদের চাহিদা মেটাতে আফগানিস্তান, তুরস্ক, ইরান ও মিশর থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। চাহিদা মেটাতে এক লাখ টন পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসওয়ান

জানা যায়, শুধু পেঁয়াজই নয়, সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মালদ্বীপে রপ্তানি অব্যাহত রাখবে ভারত। কেননা, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য ভারতের ওপর সম্পূর্ণ নির্ভরশীল মালদ্বীপ।

নূর, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button