ক্রিকেটখেলাধুলা

১৫০ রানের জবাবে লিড নিয়েছে ভারত

ইন্দোরে প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ১৫০ রানের জবাবে লিড নিয়েছে ভারত। দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৮৮ রান, ভারতের লিড ৩৮ রানের। মায়াঙ্ক আগারওয়াল ৯১ এবং আজিঙ্কা রাহানে ৩৫ রানে অপরাজিত ছিলেন।

দিনের শুরুতেই অর্ধশতক তুলে রাহির বলে ৫৪ রানে আউট হন চেতেশ্বর পূজারা।  উইকেটে নেমে থিতু হতে পারেননি অধিনায়ক ভিরাট কোহলিও। কোনো রান যোগ করার আগেই নিজের তৃতীয় শিকারে কোহলিকে ফেরান রাহি।

জোড়া ধাক্কা সামলে দলের হাল ধরেন মায়াঙ্ক আগারওয়াল। তাকে সঙ্গ দেন আজিঙ্কা রাহানে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৬ রান।

শুদ্রক, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button