ক্রিকেটখেলাধুলা

দ্বিতীয় দিন শেষে ৩৪৩ রানে এগিয়ে স্বাগতিকরা

ইন্দোরে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩৪৩ রানে এগিয়ে আছে স্বাগতিক ভারত। বাংলাদেশের ১৫০ রানের জবাবে দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৪৯৩ রান তুলেছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে রবীন্দ্র জাদেজা ৬০ এবং উমেষ যাদব ২৫ রানে অপরাজিত আছেন।

দিনের শুরুতে অর্ধশতক তুলে ৫৪ রানে রাহির বলে বিদায় নেন পূজারা। এরপর উইকেটে থিতু হওয়ার আগেই আবু জায়েদ রাহীর বলে শূন্য রানে আউট হন দলপতি ভিরাট কোহলি। জোড়া ধাক্কা সামলে দলের হাল ধরেন মায়াঙ্ক আগারওয়াল ও আজিঙ্কা রাহানে।

চতুর্থ উইকেটে গড়েন ১৯০ রানের বিশাল জুটি। ৮৬ রান করা রাহানেকে সাজঘরে পাঠান রাহী। মায়াঙ্ক আগারওয়াল খেলেন ক্যারিয়ার সেরা ২৪৩ রানের ইনিংস। তারপর ঝড় তুলেছেন উমেশ যাদব ও রবীন্দ্র জাদেজা জুটি।

এ জুটি ৩৯ রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৬ রান।

শুদ্রক, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button