
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে। আগামী ১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের লোগো উন্মোচিত হয়েছে।
বিপিএল শুরুর তিন দিন আগে ৮ ডিসেম্বর এর উদ্বোধন করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। বিপিএলের আয়োজন ও দল ব্যবস্থাপনা সবই করবে বিসিবি।
বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনসহ বোর্ডের অন্য পরিচালকদের উপস্থিতিতে উন্মোচন করা হয় লোগো। আজ রবিবার হোটেল র্যাডিসনে সন্ধ্যা ৬টায় এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে।
অনুষ্ঠানে দলগুলোর নাম ঘোষণা করা হয়। সাতটি দল হচ্ছে ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, সিলেট থান্ডার্স, রংপুর রেঞ্জার্স, রাজশাহী রয়্যালস এবং কুমিল্লা ওয়ারিয়র্স।
শুদ্রক, বাংলা টিভি



