ক্রিকেটখেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের জয়

ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। বড় কোনো দলের বিপক্ষে এটাই প্রথম সিরিজ জয় আফগানিস্তানের।

রবিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিং নৈপুণ্যে উইন্ডিজকে ২৯ রানে হারায় স্বাগতিকরা।

টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৬ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। দলীয় ১২০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠ ছাড়েন গুরবাজ।

শেষ দিকে আসগর আফগানের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় আফগানরা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন শেলডন কোট্রেল, কেমো পল আর কেসরিক উইলিয়ামস। ১৫৭ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই দারুণ বোলিংয়ে ক্যারিবীয়দের চেপে ধরে আফগানিস্তান।

১৬ রানে দুটি উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি উইন্ডিজ। দলের বিপদের মুখে একটা প্রান্ত ধরে ছিলেন শাই হোপ। ১৯তম ওভারে ব্যক্তিগত ৫২ রানে হোপ যখন ফিরেন তার আগেই হার নিশ্চিত হয়ে যায় ক্যারিবীয়দের। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৭ রানে থামে তাদের ইনিংস।

সংশ্লিষ্ট খবর

Back to top button