
আজ মঙ্গলবার ভোরে থাইল্যান্ডের একটি হাসপাতালে তামিম-আয়েশা সিদ্দিকার কোল জুড়ে এসেছে তাদের দ্বিতীয় সন্তান। তামিম ইকবাল পরিবারের নতুন সদস্য হলো এক কন্যা সন্তান। খবরটি নিশ্চিত করছেন তামিম নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু একটি ছবি আপলোড করে আনন্দের খবরটি প্রকাশ করেছেন। সেই ছবিটি কোন সন্তানের নয়, শুধু বুমরানগ্রাড ইন্টারন্যাশনাল হসপিটালের একটি কার্ডের ছবি। সেই কার্ডে লেখা আছে ‘হ্যালো, আমি একজন মেয়ে। আমার নাম আলিশবা ইকবাল খান।’
এর আগে, পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন বিসিবি থেকে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফরেও যাননি তামিম। ২০১৩ সালের জুনে দীর্ঘদিনের প্রেমিকা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছিলেন তামিম ইকবাল খান।



