ঢালিউডবিনোদন

২৬ নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করবেন দেব-রুক্মিণী

কলকাতার বাংলা ছবির জনপ্রিয় তারকা দেব আসছেন বাংলাদেশে। সাথে থাকবেন নায়িকা রুক্মিণী। তাঁর নিজের প্রযোজিত ছবি ‘পাসওয়ার্ড’ আমদানি করার মাধ্যমে ২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তির কথা রয়েছে। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা কমলেশ্বর মুখার্জি।

‘পাসওয়ার্ড’ মুক্তির বিনিময়ে পশ্চিমবঙ্গে যাচ্ছে শাকিব খান অভিনীত এবং শাপলা মিডিয়া প্রযোজিত ছবি ‘ক্যাপ্টেন খান’। পাসওয়ার্ড ছবিটি তথ্য মন্ত্রণালয় থেকে অনুমোদনের মাধ্যমে আনা হয়েছে।

‘পাসওয়ার্ড’ আমদানি করে মুক্তি দিচ্ছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এই ছবিতে আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম প্রমুখ।

২৬ নভেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন পাসওয়ার্ড ছবির অভিনয়শিল্পীরা। অনুষ্ঠানে দেব নতুন কোনো ঘোষণাও দিতে পারেন, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে বিষয়টি এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button