ঢালিউডবিনোদন

মধুচন্দ্রিমায় বালিতে সাবিলা

মধুচন্দ্রিমা উদযাপন করতে বর নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে নতুন ঘর বেঁধেছেন মডেল-অভিনেত্রী সাবিলা নূর।

লোহার রেলিং যুক্ত একটি পথ এসে থেমেছে একটি ঘরে। পরিপাটি এই ঘরে সফেদ বিছানা। তাতে লাল গোলাপের পাপড়িতে লেখা- আই লাভ ইউ। এরকম একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাবিলা নূর।

জানা যায়, গত ১২ নভেম্বর স্বামীকে নিয়ে ইন্দোনেশিয়ায় পাড়ি জমিয়েছেন সাবিলা। সেখানে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন এই দম্পতি।

গত ২৫ অক্টোবর বিয়ে হয় সাবিলা ও নেহালের। বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন নেহাল সুনন্দ তাহের। ২০১৪ সালে মডেলিং শুরু করেন সাবিলা নূর। বর্তমানে ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button