
ব্যাট হাতে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ইংলিশদের চেয়ে ৪১ রানে এগিয়ে কিউইরা।
মাউন্ট মঙ্গানুয়েতে ৪ উইকেটে ১৪৪ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। আগের দিন অবিছিন্ন থাকা হেনরি নিকোলস এবং ওয়াটলিংয়ের ৭০ রানের জুটি ভাঙ্গেন ইংল্যান্ডে পেসার জো রুট।
তাতেও কোনো প্রভাব পড়েনি স্বাগতিকদের ইনিংসে। চতুর্থ উইকেটে কলিন ডি গ্রান্ডহোমকে সঙ্গে নিয়ে ১১৯ রানের জুটি করেন ওয়াটলিং। ৬৫ রান করেন গ্রান্ডহোম। টেস্ট ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক তার।
অপরপ্রান্তে ক্যারিয়ারের অস্টম শতক হাঁকিয়ে এখনো অপরাজিত আছেন ১১৯ রানে। সঙ্গী মিচেল শাটনার আছেন ৩১ রান নিয়ে। এ দু’জনের ৭৮ রানের অপরাজিত জুটি, কাল শুরু করবে চতুর্থ দিনের খেলা।



