
নিউজিল্যান্ডের রান পাহাড়ের নিচে চাপা পড়লো ইংল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৬৫ রানে হেরেছে ইংলিশরা।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে চতুর্থ দিন রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। ৯ উইকেটে ৬১৫ রানে ইনিংস ঘোষণার পর দিনের শেষভাগে ৫৫ রানেই ৩ উইকেট হারিয়ে অস্বস্তিকর অবস্থায় ছিল ইংলিশরা।
শেষ দিন টেস্ট বাঁচাতে তিন সেশন লড়াই করতে হতো সফরকারীদের। কিন্তু ২১ দশমিক ৪ ওভার বাকি থাকতেই ইংল্যান্ড আত্মসমর্পণ করেছে ১৯৭ রানে অলআউট হয়ে।
পেসার নেইল ওয়াগনার নেন সর্বোচ্চ ৫ উইকেট। এই টেস্ট জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো কিউইরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে বৃহস্পতিবার।
শুদ্রক, বাংলা টিভি



