আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

স্ট্যালোনের শরীরে ট্রাম্পের মুখ !

স্ট্যালোনের শরীরে ট্রাম্পের মুখ! ‘বক্সার’ ছবি পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার বিশ্বজুড়ে শোরগোল পড়েছে ট্রাম্পের একটি ছবি ঘিরে। নিজের ফোটোশপ করা এই ছবিটি তিনি নিজেই পোস্ট করেছেন তার ট্যুইটারে। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন এর মাধ্যমে কী ইঙ্গিত করতে চাইছেন তিনি?

ছবিতে জনপ্রিয় বক্সার চরিত্র রকি বালবোয়ার চেহারায় বসানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ! এই চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন সিলভেস্টার স্ট্যালোন। ১৯৮২ তে হিট ছবি ‘রকি ৩’-র পোস্টারে স্ট্যালোনের মুখে বসিয়েছেন নিজের মুখ।

        2EFED4FC 17E9 495F 9777 C9711969583F w408 r1 s 65

কখনও কথায়, কখনও কার্যকলাপে, বারবার নিজেকে অন্যরকম প্রমাণ করে থাকেন মার্কিন প্রেসিডেন্ট। এবার বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেল তাঁর একটি ছবি ঘিরে। ট্রাম্পের এই ছবি ঘিরে নানারকম মন্তব্য উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়।

কেউ কেউ আবার ‘সিম্পসন’ এর হোমারের সঙ্গে তুলনা করেছেন ট্রাম্পের, যেখানে সে আয়নায় নিজেকে দেখে আর স্বপ্ন দেখে পেশীবহুল শরীরের। একজন তো ট্রাম্পের আরেকটি বক্সার অবতারে ছবি পোস্ট করেছেন। যেখানে রিং এ তাঁর প্রতিদ্বন্দ্বি ন্যান্সি পেলোসি।

সংশ্লিষ্ট খবর

Back to top button