আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস

সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেন। শুক্রবার সকালে ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি আরবের এ হেলিকপ্টার ধ্বংস করা হয়।
ইয়েমেন সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, এটি ইয়েমেনিদের বিরুদ্ধে অভিযানের জন্য এসেছিল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় এর দুই পাইলট প্রাণ হারিয়েছে। ক্ষেপণাস্ত্রের সাহায্যে একে ধ্বংস করা হয় বলেও জানান তিনি।
ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তা সৌদি হেলিকপ্টারকে আঘাত হানায় ইয়েমেনের যোদ্ধারা সমবেত কণ্ঠে আল্লাহর শোকরগুজারি করেন। একই সাথে তারা ইসরাইল ধ্বংস হোক এবং আমেরিকা ধ্বংস হোক বলে বজ্রকন্ঠে শ্লোগান দিতে থাকেন।



