
ড্র হলো হ্যামিলটন টেস্ট, ফলে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে সিরিজ জিতলো নিউজিল্যান্ড।
দ্বিতীয় টেস্টের শেষ দিন খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত আধিপত্য বিস্তার করেছেন দুই কিউই অভিজ্ঞ ক্রিকেটার কেন উইলিয়ামসন ও রস টেলর।
দিনের শেষভাগে দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ২৪১ রান তোলার পর বৃষ্টি হানা দিলে কোনো ফল ছাড়াই খেলা শেষ হয় নির্ধারিত সময়ের আগে। ইংল্যান্ডের ১০১ রানের লিডের জবাবে চতুর্থ দিন পাঁচ রান দূরে ছিল নিউজিল্যান্ড।
৯৬ রানে দুই উইকেট থেকে উইলিয়ামসন ও রস টেলরের সেঞ্চুরিতে দারুণ খেলতে থাকে স্বাগতিকরা। কেন অপরাজিত থাকেন ১০৪ রানে আর টেলর করেন ১০৫ রান। বৃষ্টি বাগড়ার আগ পর্যন্ত তাদের লিড ছিলো ১৪০ রানে।



