আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার ও অভিশংসন তদন্তে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন কংগ্রেসের গোয়েন্দা কমিটি।
দুই মাসের তদন্ত শেষে মঙ্গলবার প্রকাশ করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক সহায়তা ও হোয়াইট হাউস সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্টেকে, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও তার ছেলের বিরুদ্ধে তদন্ত শুরুর জন্য চাপ প্রয়োগ করেন ট্রাম্প।
তিনি ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থকে যুক্তরাষ্ট্রের স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। তবে হোয়াইট হাউস বলেছে, ডেমোক্র্যাটরা একতরফাভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে।
কংগ্রেস ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিশংসনের অভিযোগ অনুমোদন দিলে রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটে তার বিচার প্রক্রিয়া শুরু হবে।



