ঢালিউডবিনোদন

ঢাকাই ছবিতে বিগ বস তারকা, সাথে নায়িকা পূজা

বিশ্বের প্রভাবশালী মডেলদের একজন আসিফ আজিম। র‌্যাংকিংয়ে এই মুহূর্তে টপ-১০০ মডেলদের একজন। কাজ ও নিজস্ব বিজনেসের প্রয়োজনে বেশির ভাগ সময় মুম্বাইতে থাকেন। এক সপ্তাহের জন্য বর্তমানে তিনি ঢাকায় আছেন।

এবার ঢাকাই ইন্ডাস্ট্রিতে নায়ক হিসেবে অভিষিক্ত হচ্ছেন বিশ্বখ্যাত এই মডেল। সব ঠিক থাকলে নির্মাতা অনন্য মামুনের নতুন ছবি ‘সাইকো’-তে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এর আগে‘গলি ম্যায় চান্দ নিকলা’ নামের হিন্দি সিনেমা দিয়ে শুরু করেছিলেন, যদিও ছবিটি এখনো মুক্তি পায়নি।

জানা গেছে, ‘সাইকো’ একটি পুরোপুরি অ্যাকশন-থ্রিলারধর্মী ছবি। আসিফ আজিমের নায়িকা হতে পারে চিত্রনায়িকা পূজা চেরী। ডিসেম্বরে ঢাকায় শুটিং শুরু হবে। দেশের বাইরেও অনেক কাজ হবে বলে জানা গেছে।

‘বিগ বস সিজন ৭’-এর এই তারকা এক বক্তব্যে জানান, আমি বাংলাদেশের সন্তান। ইন্ডিয়াতে অনেক কাজ করেছি। এবার বাংলাদেশে নিয়মিত কাজ করবো। মুম্বাইতে আমার তিনটি আলাদা আলাদা হাউজ রয়েছে। এবার ঢাকাতেও শাখা নিয়ে আসছি। এটার কাজ চলছে। এখান থেকেও নিয়মিত সিনেমা প্রডিউস করার পরিকল্পনা আছে।

অনন্য মামুন তার একটি সিনেমায় আমাকে অভিনয়ের প্রস্তাব করেছেন। ছবিটির ব্যাপারে মৌখিক কথাবার্তা হয়েছে। আরও কিছুদিন পর হয়তো ছবির বিয়ষটি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানাবেন নির্মাতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button