ঢালিউডবিনোদন

সৃজিত-মিথিলার বিয়ে সম্পন্ন

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সৃজিত-মিথিলার বিয়ে সম্পন্ন হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যম।

এরই মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন কলকাতার মেধাবী নির্মাতা সৃজিত মুখার্জী ও বাংলাদেশের তারকা মডেল ও অভিনেত্রী মিথিলা। এসময় বিয়ের পোশাকে সৃজিত ও মিথিলার একটি ছবিও প্রকাশ্যে আসতে দেখা গেছে।

         72404042

যে ছবিতে লাল জামদানি শাড়িতে দেখা গেছে মিথিলাকে। আর সৃজিত পরেছেন কালো পায়জামা ও পাঞ্জাবি, তার উপরে লাল জহরকোট। ছবিটি প্রকাশ্যে আসার পর পর সোশাল মিডিয়ায় ছড়িয়ে যেতে থাকে। দুজনের পক্ষের শুভাকাঙ্ক্ষিরা তাদের বিয়ের ছবি ফেসবুকে শেয়ার করে তাদের শুভ কামনা জানাতেও দেখা গেছে।

mithila

সবাই নবদম্পতির জন্য আশীর্বাদ করেন। ঘরোয়াভাবে সৃজিত-মিথিলার বিয়েতে দুই পরিবারের আত্মীয়-স্বজন ছাড়া তেমন আর কেউ থাকবেন না, এটা আগেই জানিয়েছিলেন তারা। বহুদিন ধরেই কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে মিথিলার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিলো।

     78314142 1244536795742055 7971814293307916288 n

কিন্তু সব সময় সম্পর্কের বিষয়টি অস্বীকার করে এসেছেন তারা। গেল মাসেও গুঞ্জন উঠেছিলো যে, মিথিলার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে এসেছেন সৃজিত। এসময় দুজনকে ঢাকা আর্মি স্টেডিয়ামে ফোকফেস্ট-এও একসঙ্গে দেখা গেছে

সংশ্লিষ্ট খবর

Back to top button