ক্রিকেটখেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এগিয়ে ভারত

ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ভারত। ক্যারিবিয়দের দেয়া ২০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হেটমায়ারের দুর্দান্ত হাফসেঞ্চুরি এবং এভিন লুইস, পোলার্ড ও জেসন হোল্ডারের বড় সংগ্রহে স্কোরবোর্ডে ৫ উইকেটে ২০৭ রান জমা করে সফরকারীরা। হেটমায়ারের ব্যাট থেকে আসে ৫৬ রান।

জবাবে ৩০ রানে রোহিত শর্মা বিদায় নিলেও, দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে শতরানের জুটি গড়েন লোকেশ রাহুল। ম্যাচের লাগান টেনে ধরে ভারত। লোকেশ করেন ৬২ রান। অন্যপ্রান্তে কোহলি খেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস।

তার এই ম্যাচ সেরা ইনিংসে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় টিম ইন্ডিয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button