ঢালিউডবিনোদন

আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান

আজ বিকাল ৪টা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৭ ও ২০১৮ সালের সিনেমার জন্য সবচেয়ে সম্মানজনক পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে পদক তুলে দেয়া হবে। অনুষ্ঠানে এ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চলচ্চিত্র তারকা ফেরদৌস ও পূর্ণিমা।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের তারকারা। অনুষ্ঠানে গানের সঙ্গে নৃত্য পরিবেশনায় অংশ নেবেন অপু বিশ্বাস, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, তমা মির্জা, আঁচল প্রমুখ।

অনুষ্ঠানে গান পরিবেশন করার কথা আছে খুরশীদ আলম, সামিনা চৌধুরী, মমতাজ, নকীব খান, ইমরান, কনা, সাব্বির, লিজা প্রমুখের। দুটি দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন ওয়ার্দা রিহাব। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button