ক্রিকেটখেলাধুলা

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম ও সিলেট

মাঠে গড়ালো বঙ্গবন্ধু বিপিএলের বিশেষ আসর। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। টস হেরে ব্যাট করছে সিলেট।

মিরপুর স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাহমুদউল্লাহ ইনজুরিতে থাকায় এ ম্যাচে থাকছেন না। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করছেন রায়াদ এমিরেটস। আগে ব্যাট করে দলীয় পাঁচরানে রনি তালুকদারের উইকেট হারায় সিলেট থান্ডার।

 ব্যক্তিগত পাঁচরান করে রুবেল হোসেনের বলে সাজঘরে ফেরেন রনি।  দারুণ খেলা জনসন চার্লসকে ফেরান নাসুম আহমেদ।  ২৩ বলে ৩৫ রান করেন চার্লস।

এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লা ওয়ারিয়র্সের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স।

সংশ্লিষ্ট খবর

Back to top button