বিশ্বজুড়ে ১৮ ব্যক্তিকে কালো তালিকাভুক্ত

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বজুড়ে ১৮ জন বিভিন্ন পর্যায়ের ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। এরমধ্যে মিয়ানমারের রাখাইনে গণহত্যার দায়ে দেশটির চার সেনা কর্মকর্তাও রয়েছেন। ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ মঙ্গলবার এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী দেশটির রাখাইন, সান, কাচিনসহ একাধিক রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চরম মানবাধিকার লঙ্ঘন করেছে, যা অপরাধ। এজন্য যুক্তরাষ্ট্র মিয়ানমারের চারজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছে।
কালো তালিকাভুক্ত হওয়া চার সেনা কর্মকর্তা হলেন, মিয়ানমার সেনাবাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, সেনাবাহিনীর উপপ্রধান ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন, ৯৯ লাইট ইনফেন্ট্রি ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল থান ও ৩৩ লাইট ইনফেন্ট্রি ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল অং অং।
এই কর্মকর্তারা এখন থেকে আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না বলে জানা গেছে।



