আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
ওমানে ৮৭টি পেশার ভিসা বন্ধ

চলতি বছরে ওমান সরকার, বিদেশি শ্রমিকদের জন্য কন্সট্রাকসন সেক্টরের কারপেনটার, স্টিল ফিটার, অ্যালুমিনিয়াম, ইটের কারখানাসহ মোট ৮৭টি পেশার ভিসা বন্ধ করে দিয়েছে।
টাইমস অব ওমানের খবরে বলা হয়েছে, ওমানে গত এক বছরে প্রায় ৯০টি পেশায় ওমানিকরণ করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ অনেক সেক্টরের ভিসা।
শুধুমাত্র শ্রমিক ক্যাটাগরির কিছু ভিসা বাংলাদেশিদের জন্য খোলা থাকলেও, আইটি, অ্যাকাউন্টিং, মানব সম্পদ, বীমা, মিডিয়া, মেডিকেল, বিমানবন্দর এবং প্রকৌশল খাতের মতো গুরুত্বপূর্ণ সেক্টরগুলো, বর্তমানে বন্ধ রয়েছে বাংলাদেশিদের জন্য।



