
বঙ্গবন্ধু বিপিএল শুক্রবার রয়েছে দু’টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ব্যাট করছে সিলেট থান্ডার।
রাজশাহী রয়ালস নিজেদের প্রথম ম্যাচে দাপট দেখিয়ে হারিয়েছে ঢাকা প্লাটুনকে। অন্যদিকে সিলেট থান্ডার হেরেছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কাছে। আজ দু’দলেরই দ্বিতীয় ম্যাচ।
শের ই বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী রয়ালস। শুরুটা খারাপ হয়নি তাদের। তিন ওভার শেষে বিনা উইকেটে স্কোর বোর্ডে জমা করে ২০ রান।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় ঢাকা প্লাটুনের প্রতিপক্ষ কুমিল্লা ওয়ারিয়র্স।



