ক্রিকেটখেলাধুলা

বঙ্গবন্ধু বিপিএলে শেষ হচ্ছে ঢাকা পর্ব

বঙ্গবন্ধু বিপিএলে আজ শেষ হচ্ছে ঢাকা পর্ব। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট করছে রংপুর রেঞ্জার্স।

দুই ম্যাচ পর আজ মাঠে নামেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। কলকাতায় গোলাপি বলের টেস্টে হ্যামিস্ট্রংয়ের কারণে বিপিএলের প্রথম দুই ম্যাচ খেলতে পারেন নি তিনি। আজকের ম্যাচে ফিরে টসও জিতেন মাহমুদুল্লাহ।

প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্সকে আগে ব্যাট করতে নামে। মোহাম্মদ নাইমের অর্ধশতরানের ইনিংসে ভালোই খেলে যাচ্ছে তারা। মোহম্মদ শাহজাদ ৯ এবং টম এবেল ফেরেন ১০ রানে করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button