
সার্চ ইঞ্জন গুগলে ২০১৯ সালে সবচেয়ে বেশি খোঁজ হয়েছে সইফ-কন্যা সারা আলি খানকে এবং এই তালিকায় সবচেয়ে এগিয়ে পাকিস্তানিরা। এ থেকেই ধারণা করা যায় পাকিস্তানের মানুষ সারা আলি খানকে কতটা পছন্দ করেন।
এই তালিকায় সারার পাশাপাশি রয়েছেন, ভারতের বিমান বাহিনীর ইউং কমান্ডার অভিনন্দন বর্তমান। রয়েছেন আদনান সামিও। তবে ভারতের নাগরিকত্ব পাওয়ার পর আদনান সামির বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দেন পাকিস্তানিরা।
কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখেন সারা আলি খান। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করে বলিউডে নিজের অস্তিত্ব প্রমাণ করেন সারা আলি খান। কেদারনাথ মুক্তির পরপরই রণবীর সিংয়ের সঙ্গে সিম্বাতেও অভিনয় করেন তিনি।
অর্থাৎ ২০১৯ সালে গুগলের মাধ্যমে সারা আলি খান এবং অভিনন্দন বর্তমানকে বার বার করে খুঁজেছেন পাকিস্তানের মানুষ। ভারতের পাশাপাশিপাকিস্তানেও সমানভাবে জনপ্রিয় সারা আলি খান।



