
দুইদিন বিরতি শেষে মঙ্গলবার আবরো শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশে প্রিমিয়ার লিগ ক্রিকেট। বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে আসরের দ্বিতীয় পর্ব।
দিনের প্রথম খেলায় দুপুর দেড়টায় মুখোমুখি হবে খুলানা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। দুই ম্যাচের দুই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রাজশাহী। এক ম্যাচ জিতে খুলনার অবস্থান টেবিলের চার নম্বরে।
দিনের অপর খেলায় সন্ধ্যা সাড়ে ছয়টায়, পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে টুনামেন্টে এখনো জয় না পাওয়া সিলেট থ্যান্ডার। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এই চট্টগ্রামে।



