
‘আগুন জ্বালিয়ে দিয়েছ।’ আবার কেউ কমেন্ট করেছেন, ‘এই ভাবে বুকে ঝড় তোলার অধিকার তোমার নেই নুসরাত!’ নুসরত ফ্যানেরা নায়িকার একটি নাচের ভিডিও দেখে প্রশংসায় এ ধরণের হাজারো কমেন্ট করেছেন।
নাচতে বেশ ভালবাসেন এই অভিনেত্রী। তাই মাঝে মধ্যেই টিকটকে শেয়ার করেন নাচের ভিডিও। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিতে নায়িকার ‘বিএফএফ’ মিমি চক্রবর্তীও এই তালিকায় রয়েছেন। দুই বন্ধুর টিকটক ভিডিও লাইক কমেন্টের ভরে যায় তাদের ওয়াল।
সম্প্রতি জনপ্রিয় হিন্দি গান ‘ইয়াদ পিয়া কি আনে লাগে’র সঙ্গে জমিয়ে নাচলেন অভিনেত্রী ভারতীয় অভিনেত্রী নুসরাত জাহান। নাচের সেই ভিডিওটি নুসরাতের একটি ফ্যান ক্লাবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, কালো জিন্স এবং কালো রঙের ক্রপ টপের সঙ্গে জমিয়ে নাচছেন অভিনেত্রী। নো-মেক আপ লুকে অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান এক্কেবারে ‘পিকচার পারফেক্ট’। দেখে বোঝার উপায় নেই কিছু দিন আগেই অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকেঅ
এর আগে, একসঙ্গে অনেক ওষুধ খেয়ে নেওয়ায় অসুস্থ হয়ে পড়েন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরাত। সম্ভবত ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি। ভিডিওটি দেখতে ক্লিক করুন
https://www.instagram.com/p/B5_KnFAhDm7/?utm_source=ig_web_copy_link



