
দুইদিন বিরতি শেষে আজ শুরু হলো বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় পর্বের খেলা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাট করছে রাজশাহী রয়্যালস। দ্বিতীয় ম্যাচ, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডার শুরু হবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে।
টস হেরে ব্যাট করতে নামে রাজশাহী রয়্যালস। দলীয় আটরানে সাজঘরে ফেরেন হযরতউল্লাহ যাযাই। ১৬ বলে ১৯ রানের ঝলমলে ইনিংস খেলেন লিটন দাস। কিন্তু তার বিদায়ের পর আবারো চাপে পড়ে রাজশাহী।
তৃতীয় উইকেটে আফিফ হাসান এবং শোয়েব মালিকের জুটিতে ভালো সংগ্রহের পথে রয়েছে তারা। ঢাকায় খেলা দুই ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রাজশাহী। এক ম্যাচ জিতে খুলনার অবস্থান টেবিলের চার নম্বরে।
দিনের অপর খেলায় সন্ধ্যা সাড়ে ছয়টায়, পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে টুর্নামেন্টে এখনো জয় না পাওয়া সিলেট থান্ডার।



