ঢালিউডবিনোদন

‘বীর’ নিয়ে বির্তকে শাকিব

‘বীর’ সিনেমার পোস্টারে শাকিবের লুক কিংবা উপস্থিতি নিয়ে ভক্ত-সমালোচকদের উচ্ছ্বাস রয়েছে ঠিকই, কিন্তু সমালোচনার পরিমাণটাও যেন কম নয়।

ভক্ত-সমালোচকদের অভিযোগ, পোস্টারে ‘কেজিএফ’ এর নায়ক যশ আর ‘বীর’ নায়ক শাকিব খানের লুক প্রায় একই। পরিচালক কাজী হায়াৎ আর নায়ক-প্রযোজক শাকিব খানের কাছ থেকে এই পর্যায়ে এমন নকল মোটেও প্রত্যাশিত নয় বলে ফেসবুক মন্তব্যে জানিয়েছেন দর্শকরা।

আবার কেউ কেউ বলছেন, শুধু পোস্টারই নয়, ‘বীর’ ছবিটাই নাকি নকল করা হয়েছে ‘কেজিএফ’ এর আদলে। এদিকে ফার্স্ট লুক প্রকাশের আগেই বুধবার ফাঁস হয়ে যায় ‘বীর’ ইউনিটের একটি ছবি। যা ভাইরাল হয় ফেসবুকে।

এর আগে, পূর্ব ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার নায়ক-প্রযোজক শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ হয় আলোচিত ছবি ‘বীর’ এর প্রথম ডিজিটাল পোস্টার কিংবা ফার্স্টলুক। পোস্টারটি মুহূর্তে ভাইরাল হয়।

সঙ্গে উঠে এলো আরও একটি ভিনদেশি ছবির পোস্টার! সেটি হলো ভারতের কন্নড় ভাষার তুমুল আলোচিত ছবি ‘কেজিএফ’। যা মুক্তি পেয়েছিল গেল বছর ঠিক এই সময়ে।

সংশ্লিষ্ট খবর

Back to top button