ক্রিকেটখেলাধুলা

শুরু হলো আইপিএল নিলাম

সব অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত আসন্ন আইপিএলের মেগা নিলাম। সিটি অব জয় কলকাতার বিখ্যাত পাঁচতারকা গ্র্যান্ড হোটেলে বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হয় প্লেয়ার্স ড্রাফট। ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন পাসের প্রতিবাদে উত্তাল শহরটি। এর মধ্যেই সেখানেই গড়ালো ২০২০ টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট।

 

৩৩২ ক্রিকেটার নিয়ে ২০২০ আইপিএলের প্লেয়ার ড্রাফট শুরু হল মাত্র৷ আর যেখানে তোলা হবে পাঁচ বাংলাদেশীর নাম। তবে নিলামের আগে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কেমন ক্রিকেটারকে দলে ভেড়াতে পারে তা বিশ্লেষণ করেছে জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ। তাদের বিশ্লেষনে দুই বাংলাদেশী ক্রিকেটার মুশফিক ও মোস্তাফিজকে দলে ভেড়াতে পারে এমন তিন ফ্র্যাঞ্চাইজির কথা উল্লেখ করেছেন তারা।

 

 

 

১. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- নিলামের আগে স্কোয়াড- (মোট ১৩, ওভারসিজ ২)- এবি ডি ভিলিয়ার্স, দেভদূত পাডিক্কাল, গুরকিরাত সিং, মইন আলি, মোহাম্মদ সিরাজ, নভদ্বীপ সাইনি, পার্থিব প্যাটেল, পাওয়ান নেগি, শিভাম দুবে, উমেশ যাদব, ভিরাট কোহলি, ওয়াশিংটন সুন্দর ও যুজবেন্দ্র চাহাল।

ভারতীয় পেসাররা আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলে। তবে ডেথ বোলিং মাথায় রাখলে ওভারসিজ সিমার দরকার দলটির। দলটির ওভারসিজ স্লট খালি ৬ টি। যাদের মধ্যে একজন ঢুকবেন ব্যাঙ্গালোরের স্কোয়াডে- প্যাট কামিন্স, শেলডন কটরেল, মুস্তাফিজুর রহমান, ক্রিস জর্ডান, টম কারেন, অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন।

২. দিল্লি ক্যাপিটালস- নিলামের আগে স্কোয়াড- (মোট ১৪, ওভারসিজ ৩)- আজিঙ্কা রাহানে, অমিত মিশ্র, আবেশ খান, আক্সার প্যাটেল, হারশাল প্যাটেল, ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, কিমো পল, পৃথ্বী শ, রবিচন্দ্রন অশ্বিন, রিশাব পান্ট, সন্দ্বীপ লামিছানে, শিখর ধাওয়ান ও শ্রেয়াস আইয়ার। কাগিসো রাবাদার ব্যাক আপ হিসাবে একজন ওভারসিজ বাঁহাতি সিমারের দিকে বা জোরে বল করতে পারা পেসারের দিকে ঝুকতে পারে দিল্লি ক্যাপিটালস।

সেক্ষেত্রে শেলডন কটরেল, মুস্তাফিজুর রহমান, প্যাট কামিন্স, অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন, অ্যানরিখ নর্টজে, ডেল স্টেইন, কেসরিক উইলিয়ামসদের দিকে নজর থাকবে তাদের।

 

 

রিশাব পান্টের ব্যাক আপ হিসাবে একজন উইকেটরক্ষক দলে নিতে চাইবে দিল্লি। সেক্ষেত্রে বিষনু বিনোদ, অঙ্কুশ বাইন্স, নামান ওঝা, কুশল পেরেরা, হেইনরিখ ক্লাসেন, মুশফিকুর রহিমদের দিকে নজর রাখবে দলটি।

৩. কোলকাতা নাইট রাইডার্স- নিলামের আগে স্কোয়াড- (মোট ১৪, ওভারসিজ ৪)- আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, হ্যারি গার্নি, কমলেশ নাগারকোটি, কুলদ্বীপ যাদব, লকি ফার্গুসন, নিতিশ রানা, প্রদীশ কৃষ্ণা, রিংকু সিং, সন্দ্বীপ ওয়ারিয়র, শিভাম মাভি, শুবমান গিল, সিদ্ধেশ লাড ও সুনীল নারাইন।

 

বিশেষজ্ঞ থেকে সাধারণ ক্রিকেটপ্রেমী, সবার নজর সেদিকে। এতে অংশ নিচ্ছে আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজি-চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্স।

নিলামে উঠছেন ৩০০-এর বেশি ভারতীয় ও অ-ভারতীয় ক্রিকেটার। এর মধ্যে আছেন ইয়ন মরগান, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, জেসন রয়, টম ব্যান্টন, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, সিমরন হেটমায়ার, নিকোলাস পুরানের মতো পরিচিত মুখরা।

 

 

আগামী বছরের মার্চের মধ্যভাগে শুরু হবে আইপিএলের ১৩তম সংস্করণ। এর আগে নিজেদের গুছিয়ে নেয়ার এটাই শেষ সুযোগ দলগুলোর সামনে। নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নেমেছে কিংস ইলেভেন পাঞ্জাব (৪২.৭০ কোটি টাকা)। এর পরই রয়েছে কলকাতা নাইট রাইডার্স (৩৫.৬৫ কোটি টাকা)।

সংশ্লিষ্ট খবর

Back to top button