আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ট্রাম্পের অপসারণ চান ৪৪ ভাগ মার্কিনি

প্রতিনিধি পরিষদে ভোটের পর এই মুহূর্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপসারণ চান ৪৪ ভাগ মার্কিনি। বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের নতুন জনমত জরিপে উঠে এসেছে এ তথ্য।

১১শ মার্কিনীর ওপর এ জরিপ চালানো হয়। ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন- জরিপে এ দাবির পক্ষে মত দেন ৫৩ শতাংশ। আর ৫১ শতাংশ মনে করেন, প্রেসিডেন্ট কংগ্রেসের কাজে বাধা দেন। তাকে অপসারণে একমত ৪৪ শতাংশ।

অন্যদিকে, ৪১ শতাংশ মনে করেন অভিশংসিত হওয়ার মতো অপরাধ করেননি ট্রাম্প। বুধবার দুই অভিযোগে, তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রতিনিধি পরিষদের ভোটে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প।

অবশ্য, এ পদক্ষেপকে ডেমোক্রেটদের জন্য রাজনৈতিক আত্মহত্যার শামিল আখ্যা দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগকে চরম মিথ্যা বলছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন।

সংশ্লিষ্ট খবর

Back to top button