
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরে তৃতীয় জয় পেলো ঢাকা প্লাটুন। কুমিল্লা ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এ জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এলো মাশরাফির দলটি।
চট্টগ্রামের পর্বে দিনের প্রথম ম্যাচে, টস হেরে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৬০ রান করে কুমিল্লা ওয়ারিয়র্স। কুমিল্লার ওপেনার ভানুকা রাজপাকসে ২০ রানে, ওয়াহাব রিয়াজের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যাওয়ার পর, টিভি আম্পায়ার নো বলের ঘোষণা দিলে আবারো ব্যাট করতে নামেন রাজাপাকসে।
যা ছিলো রীতিমত হাস্যকর বিষয়। জীবন পেয়ে রাজাপাকসে করেন ৯৬ রান। ইয়াসির আলির ব্যাট থেকে আসে হার না মানা ৩০ রান। জবাবে, শুরুতে উইকেট হারায় ঢাকা প্লাটুন। শূন্যতে সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়। এরপর মেহেদী হাসান ও তামিম ইকবালের ৮৩ রানের জুটিতে জয়ের পুঁজি পেয়ে যায় ঢাকা। ৫৯ রান করেন মেহেদী হাসান।
আর তামিম খেলেন ৩৪ রানের ইনিংস। শেষ দিকে শহীদ আফ্রিদি ও মুমিনুল হকের ৩৪ রানের অপরাজিত জুটিতে সহজ পায় ঢাকা।



