ঢালিউডবিনোদন

‘বিশ্বসুন্দরী’ আটকে আছে সেন্সর বোর্ডে

‘বিশ্বসুন্দরী’ আটকে আছে সেন্সর বোর্ডে। সিনেমার কাজ অসম্পূর্ণ থাকায় সেন্সর ছাড়পত্র পাচ্ছে না বলে জানা গেছে।

সিয়াম আহমেদ ও পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল। দুইবার মুক্তির তারিখও ঘোষণা করা হয়। তারপরেও চয়নিকা চৌধুরী পরিচালিত এ সিনেমাটি এখনো মুক্তি পায়নি।

জানা যায় ‘গত ২ ডিসেম্বর সেন্সর বোর্ডে জমা পড়ে ‘বিশ্বসুন্দরী’। কিন্তু সেখানে দেখা গেছে, এখনও সিনেমার কাজ পুরোপুরি শেষ হয়নি। কিছু ডাবিং বাকি আছে। অসম্পূর্ণ সিনেমা সেন্সর বোর্ডে জমা দেওয়ায় সেন্সর পাওয়া যায়নি।’

এ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘সিনেমাটিতে কোনো আপত্তি পাওয়া যায়নি। কিছু টেকনিক্যাল কারণে এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অসম্পূর্ণ ছিল। তবে দুই একদিনের মধ্যেই সব সম্পূর্ণ করে আবার সেন্সরের জন্য আবেদন করা হবে।’

উল্লেখ্য, সিনেমাতে সিয়াম-পরীমনি ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, মনিরাসহ আরও অনেকে। এটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার।

সংশ্লিষ্ট খবর

Back to top button