ক্রিকেটখেলাধুলা

আজ শেষ হচ্ছে চট্টগ্রাম পর্ব

বঙ্গবন্ধু বিপিএলে আজ শেষ হচ্ছে চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে টস জিতে ব্যাট করছে সিলেট থান্ডার।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা প্লাটুনের বিপক্ষে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেন সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। এ আসরে ঢাকা প্লাটুন এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে তিনটি জয় পেয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।

চলতি আসরটা মোটেও ভালো যাচ্ছে না সিলেটের। পাঁচ ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে মোসাদ্দেকের দল। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে রাজশাহী রয়ালস।

সংশ্লিষ্ট খবর

Back to top button