
আগামী বছরের শুরুতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এই সফরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।
পাকিস্তান সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি খেলতে চাইলেও টেস্ট খেলতে চাচ্ছে না। কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাকিস্তান সফর না যাইতে চাওয়ার কারণ জানতে চাই।
সেই সঙ্গে পাকিস্তান অনিরাপদ সেটার প্রমাণও চায়। যায় হোক না কেন চূড়ান্ত সিদ্ধান্ত তো বাংলাদেশেরই। এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাকিস্তানে বাংলাদেশ টেস্ট খেলতে যাবে না বলেই জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানে আপাতত টেস্ট সিরিজ খেলতে যাবে না বাংলাদেশ। সরকারের বিভিন্ন সংস্থার কাছ থেকে নিরাপত্তার ব্যাপারে সবুজ সংকেত ও পাশাপাশি ক্রিকেটারদের মধ্যে কারা যাবে না যাবে, কেমন দল হবে এবং আমরা যদি একটা মোটামুটি শক্তিশালী দল গড়তে পারি- তবেই টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রশ্ন।’



