ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশে খেলতে ‘৫’ ভারতীয় ক্রিকেটারকে পাঠাচ্ছে বিসিসিআই

আগামী ২০২০ বর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন ভারতের ৫ জন ক্রিকেটার।

যদিও রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, বুমরাহদের মত বড় তারকাদেরই এশিয়া একাদশের দলে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু কোন ৫ ক্রিকেটার বাংলাদেশে খেলতে আসবেন তা এখনো নিশ্চিত নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েশ জর্জ জানান;“আমাদের বোর্ড ৫ জন ক্রিকেটারকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে কোন ৫ ক্রিকেটারকে পাঠানো হবে তা ঠিক করবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।”

উল্লেখযোগ্য যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। মার্চের ১৮ থেকে ২২ তারিখের মধ্যে ম্যাচগুলো মাঠে গড়াবে। এশিয়ার প্রতিটি দলকে কয়েকজন খেলোয়াড় পাঠানোর অনুরোধ করেছি বিসিবি।

সংশ্লিষ্ট খবর

Back to top button