ক্রিকেটখেলাধুলা

প্রথমবারের মতো বিপিএল মাতাতে ঢাকায় শেন ওয়াটসন

প্রথমবারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিতে ঢাকায় পা রেখেছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার শেন ওয়াটসন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত দশটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইট। বাংলাদেশে পা রাখার ২৪ ঘণ্টার মধ্যেই মাঠে নামার কথা রয়েছে তার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর বঙ্গবন্ধু বিপিএলের মাঝপথেও দলগুলোতে যোগ দিচ্ছেন ক্রিকেটাররা। সরাসরি চুক্তির মাধ্যমে নামকরা অনেক ক্রিকেটারদের স্কোয়াডে ভেড়াচ্ছে দলগুলো। রংপুর রেঞ্জার্স চুক্তি করেছে তারকা অলরাউন্ডার ওয়াটসনের সাথে।

ওয়াটসন বিপিএলে আসছেন- তা জানা গিয়েছিল সপ্তাহখানেক আগেই। অস্ট্রেলীয় তারকার অপেক্ষায় থাকা দলটি মাঠের ক্রিকেটে ধুঁকছে। অবশেষে ফুরাচ্ছে ওয়াটসনের জন্য রংপুরের অপেক্ষা।

রংপুর তাদের পরবর্তী ম্যাচ খেলবে আজ শুক্রবার (২৭ ডিসেম্বর)। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলটির প্রতিপক্ষ খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়াটসন এই ম্যাচে খেলবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button