আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
কাজাখস্তানে প্লেন বিধ্বস্ত, নিহত ১৪

শুক্রবার দেশটির আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই এ দুর্ঘটনা ঘটে। খবরে বলা হয়, প্লেনে ৯৫ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। স্থানীয় সময় শুক্রবার সকালে আলমাটি বিমানবন্দর থেকে কাজাখস্তানের রাজধানী নূর সুলতানের উদ্দেশে উড্ডয়নের পরপরই প্লেনটি বিধ্বস্ত হয়।
কাজাখস্তানের সিভিল অ্যাভিয়েশন এজেন্সি জানায়, বেক এয়ারের ওই প্লেনটি উড্ডয়নের পরপরই উচ্চতা হারাতে শুরু করে। এক পর্যায়ে তা একটি দেয়ালে ধাক্কা খেয়ে একটি ভবনের ওপর আচড়ে পড়ে। তবে এ ঘটনায় প্লেনটিতে আগুন লাগার ঘটনা ঘটেনি। অনলাইন ফ্লাইট ট্র্যাকার সাইট ফ্লাইটভিউ.কমের তথ্য অনুযায়ী, বেক এয়ারের ফকার ১০০ মডেলের এয়ারক্র্যাফ্টটি সকাল ৭টা ০৫ মিনিটে আলমাটি বিমানবন্দর ত্যাগ করে। যা সকাল ৮টা ৪০ মিনিটে দেশটির রাজধানী নূর-সুলতানে (সাবেক আস্তানা) পৌঁছানোর কথা ছিল। তবে এর আগেই দুর্ঘটনায় কবলিত হয় যাত্রীবাহী প্লেনটি।



