
ক্যাসিনো কেলেঙ্কারিতে একে একে নাম জড়িয়ে যাচ্ছে বিভিন্ন মহলের ব্যক্তিদের। এর মধ্যে রয়েছে বেশ কিছু মডেল ও অভিনেত্রীরও। জি কে শামীমকে জিজ্ঞাসাবাদের পর তিনি মডেল ও নায়িকাদের সংশ্লিষ্ঠতার তথ্য দিয়েছেন বলে জানা গেছে।
এরপর থেকে চলচ্চিত্র পাড়ায় চলছে গুঞ্জন। শামীমের সঙ্গে ৫০জন মডেল-নায়িকার ওঠা-বসা ছিল বলেও খবর বেরিয়েছে। এর সঙ্গে নাম জড়িয়েছে চার নায়িকার।
অভিযুক্ত চার নায়িকা হলেন, রত্না, মিষ্টি জান্নাত, রাহা তানহা খান, শিরিন শিলা। তবে তারা প্রত্যেকে এ অভিযোগ অস্বীকার করেছে। অভিযোগ চ্যালেঞ্জও জানিয়েছেন এ নায়িকারা। এদিকে, বিষয়টি নিয়ে মুখ খুলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও।
এ ব্যাপারে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেছেন, উপযুক্ত প্রমাণ ছাড়া আমাদের কোনও শিল্পীকে হেয় করা যাবে না। আর কেউ যদি সত্যি অপরাধী হয়ে থাকে সেক্ষেত্রেও শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
রাসেল মাতুব্বর, বাংলা টিভি



