আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে গির্জায় হামলা নিহত-১

যুক্তরাষ্ট্রে আবারো ঘটলো বন্দুক হামলার ঘটনা। এবার টেক্সাস অঙ্গরাজ্যে একটি গির্জায় এক বন্দুকধারী এলোপাতাড়ি হামলা চালায়। এতে একজন নিহত হন।

গির্জায় প্রার্থনায় যোগ দেয়া অপর একজনের গুলিতে পরে বন্দুকধারীও মারা যায়। বন্দুকধারীর হামলায় আহত একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে, তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে নিউইয়র্কে ইহুদি ধর্মযাজকের বাসায় ছুরি হামলায় অন্তত পাঁচজন আহত হন। রোববার নিউইয়র্ক সিটির উত্তরে অবস্থিত ওই বাসায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় এ হামলা চালানো হয়।

তার আগে টেক্সাসের হিউস্টনে শুক্রবার রাতে একটি মিউজিক ভিডিও ধারণের সময় বন্দুকধারীদের অতর্কিত হামলায় দুই যুবক নিহত ও অন্তত সাতজন আহত হন।

সংশ্লিষ্ট খবর

Back to top button