ঢালিউডবিনোদন

খোলা মাঠে ‘কাঠবিড়ালি’র উদ্বোধনী শো

আগামী ১৭ জানুয়ারি দেশজুড়ে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘কাঠবিড়ালি’। এরআগে শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে একটু ভিন্নভাবে। ছবির শুটিং হয়েছে পাবনার গজারমারা গ্রামে। তাই সেখানে হয়ে গেল ছবিটির উদ্বোধনী প্রদর্শনী।

পাবনার ভাঙ্গুরা উপজেলার গজারমারা গ্রামে নিয়ামুল মুক্তার বাড়ির পাশের এক মাঠে অনুষ্ঠিত হলো তার প্রথম ছবি ‘কাঠবিড়ালি’র ওপেন এয়ার শো। যাতে আমন্ত্রিত ছিল পুরো গ্রামবাসী। প্রজেক্টর দিয়ে এই শো’তে সহায়তা করেছে জাজ মাল্টিমিডিয়া।

মানবিক সম্পর্কের নানা চড়াই-উৎরাই নিয়ে ছবি ‘কাঠবিড়ালি’। নবীন নির্মাতা নিয়ামুল মুক্তা জানান, প্রেমের সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে ছবিটির চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ। এ ছবিতে অভিনয় করেছেন স্পর্শিয়া, আবির, শাওন, সজিবসহ অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button