
সোমবার দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্টদের অন্যতম সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের একবছর মেয়াদি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি অমিত হাসানসহ পূর্ণ প্যানেল নির্বাচিত হয়। বিএফডিসিতে দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে এ ঘোষণা দেয়া হয়।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫১১ জন। এর মধ্যে ভোট পড়ে ৩৯৪ টি, বাতিল হয় ১৬ টি ভোট। একজন সভাপতি ও ১০ জন সদস্যের জন্য ১৯ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
অমিত হাসানের বিপরীতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আতিকুর রহমান লিটন। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন- ওমর সানী, পপি, রত্না, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, রাফিউদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি, আব্দুল্লাহ জেয়াদ।



